বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয় : নুরুদ্দিন অপু
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয়, যারা সমাজে ভদ্র ও প্রকৃত দেশপ্রেমিক তারাই বিএনপি করে। আমি প্রথম যখন শরীয়তপুরে আসি তখন আমি কোন বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ভেদাভেদ দেখি নাই। আমি দেখেছি পুরো শরীয়তপুরের সকলে মিলে আমাকে বুকে আগলে নিলো। এর মধ্যে কারা খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালবেসে জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি আমরা সকলে মিলে একটি পরিবার। আর এই পরিবারের সকলে মিলে আগামীতে একটি অহিংস শরীয়তপুর গড়ে তুলবো।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ও কুচাইপট্টি ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় অপু বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এবার ভোটের মাধ্যমে সেই লড়াইয়ের অবসান হবে। তাই গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। কারণ, ধানের শীষের বিজয় মানেই দেশ ও গণতন্ত্রের বিজয়। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এসময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য তারেক আজিজ মোবারক ঢালী, আক্তার হোসেন নান্টু খান, যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জ্বল চৌধুরী, বর্তমান সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় নুরুদ্দিন অপু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা