ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় চুরি হওয়া নবজাতক উদ্ধার


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৩-২-২০২৪ দুপুর ২:৮
কুষ্টিয়া দৌলতপুরে অবস্থিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া তিন দিনের নবজাতককে উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১২ এর এক অভিযানে দুই নারীকে আটক করা হয়। সোমবার র‍্যাব ১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।তথ্য সূত্রে জানা যায়,গত ০৭ ফে্ব্রুয়ারি ২০২৪ তারিখ দুপুর অনুমান ১ টায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের এক অজ্ঞাত নারী সদস্য ৪৮ ঘন্টা বয়সী নবজাতককে চুরি করে। নবজাতকের নাম মোঃ আরিয়ান, পিতা-মোঃ দীপু মন্ডল।ঘটনার দিন অভিযুক্ত অজ্ঞাতনামা বোরকা পরা নারী শিশুটির নানীর সাথে সখ্যতা গড়ে তুলে কোলে নেয় এবং সু-কৌশলে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে অটোরিকশা যোগে পালিয়ে যায়। নবজাতক চুরির ঘটনাটি মিডিয়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।এ ঘটনার প্রেক্ষিতে শিশুটির বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১৭, তারিখঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ১০ (২)/৮(১)। নবজাতকটি চুরি হওয়ার পরপরই র‌্যাব শিশুটিকে উদ্ধার ও উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 
এ ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, মহোদয়ের দিকনির্দেশনায় সিপিসি-১, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প এর একটি আভিযানিক দল বিশেষ সোর্স, ঐ অজ্ঞাতনামা নারীর গতিবিধি ও অত্র এলাকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত ৯.০০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় অভিযান পরিচালনা করে নবজাতক আরিয়ানকে সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে। চুরির ঘটনার প্রধান আসামী মোছাঃ পলি আরা খাতুন (২০), স্বামী-মোঃ হানিফ, ও মোছাঃ মাফুজা (৪০), স্বামী-মোঃ আশরাফুল ইসলাম, উভয় সাং-গোয়ালগ্রাম (মোল্লাপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে হাতেনাতে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। 

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত