আড়িয়াল খাঁ নদীতে হনুফার নিথর দেহ
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর ঢেউয়ের সঙ্গে ভেসে এলো এক নারীর নিথর দেহ,নাম তাঁর হনুফা বেগম। সোমবার বিকেলের নরম রোদে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকায় নদীর বুকে ভাসমান অবস্থায় লাশটি দেখে চমকে ওঠে স্থানীয়রা।
নিহত হনুফা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ বেপারীর মেয়ে এবং আনোয়ার বেপারীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে নদীর পানিতে ভাসতে থাকা একটি নারীর মরদেহ চোখে পড়ে এলাকাবাসীর। মুহূর্তেই খবর পৌঁছে যায় সদর থানা পুলিশের কাছে। পরে বিষয়টি জানানো হয় শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে। খবর পেয়ে দ্রুত নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে হনুফা বেগমের লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের ভাষ্য সকালবেলা পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হয়ে যান হনুফা বেগম। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। বিকেলে নদীতে লাশ ভাসার খবর শুনে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা নিথর দেহটি শনাক্ত করেন।
শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, সদর থানা পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নদীর ঢেউয়ের মাঝে হারিয়ে যাওয়া হনুফা বেগমের জীবন এখন শুধু একটি নিস্তব্ধ প্রশ্ন যার উত্তর খুঁজে ফেরে পরিবার আর নীরব আড়িয়াল খা।
Masum / Masum
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ