ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ১৬-১২-২০২৫ রাত ১০:৩৯

মাদারীপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় বাবা–মেয়ে সহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় চাপাতির এলোপাতাড়ি কোপ, স্বর্ণালংকার ছিনতাই এবং নারী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুর পৌর শহরের থানতলি এলাকার পাকদী (বেড়িবাঁধ) এলাকায়।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির সামনের একটি গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী নাহিদ শেখ ওরফে কোটন, অহিদসহ তাদের দলবল দেশীয় অস্ত্র নিয়ে শুক্কুর আলীর পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে শুক্কুর আলীর ছেলেকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপাতে শুরু করে।

ছেলের আর্তচিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে শুক্কুর আলীকেও নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় চাপাতির আঘাতে তার হাতের একটি আঙুল কেটে যায় বলে জানান তিনি।

পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসেন। অভিযোগ রয়েছে, শুক্কুর আলীর বড় মেয়ে মুক্তা বাবাকে বাঁচাতে গেলে তাকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে চাপাতির কোপে তার হাতের কবজি মারাত্মকভাবে জখম হয়। একই সঙ্গে তার পরনের কাপড় টেনে ছিঁড়ে তাকে শ্লীলতাহানির শিকার করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও হামলায় পরিবারের আরও দুই সদস্য আহত হন। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহত মুক্তার হাতের একাধিক রগ কেটে গেছে এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থানতলি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন,

আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত