শৈলকূপায় ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঝিনাইদহের শৈলকুপায় ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর সকালে শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার সবকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন এর তৃতীয় শ্রেণির ৫ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।
শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন এর সদস্য সচিব স্বপন বাগচী জানান রাজশাহী বিআইটির সাবেক পরিচালক ড. ওয়ালিউজ্জামান এর মৃত্যুর পরবর্তী ২০০৮ সাল থেকে নিয়মিত ২৫ ডিসেম্বর মুল্যায়ন পরীক্ষা এবং ১৫ মার্চ তার মৃত্যুদিবসে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা হস্তান্তর করা হয়। উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে ৩ জন করে সাধারণ গ্রেডে ৪৫ জন এবং ৫ জনকে ট্যালেন্টপুলসহ মোট ৫০জনকে এ বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের অন্যতম সদস্য সাবেক ব্যাংক কর্মকর্তা কে এম শরীফুল ইসলাম জানান। ড. ওয়ালিউজ্জামান তার আপন মামা। তিনি মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তবে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে শৈলকুপায়। শৈশবে লেখাপড়া করেছেন শৈলকুপার স্কুলে। তাঁর কৃতিছাত্র ডেফোডিল ইউনিভার্সিটির ডিন জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম এর উদ্যোগে তাঁর মৃত্যুর পরবর্তি বছর থেকে এ কার্যক্রমটি হাতে নেওয়া হয়। ধারাবাহিকভাবে তা সাফল্যের সাথে পরিচালিত হয়ে আসছে।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা