পুরাতন ভিডিও এডিট করে সিসিএস বেলাল হোসেন এর বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল এর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক ( সিসিএস) বেলাল হোসেন এর বিরুদ্ধে পুরাতন ভিডিও এডিট করে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। "৫% না দিলে আপনি কাজ পাবেন না।" ১ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওটি ২৮ ডিসেম্বর সিটিজি পোস্ট তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। এর পর রেল নিউজের কাছে এই ভিডিও এর অরিজিনাল ভার্সন (যেটি ১ মিনিট ৫৪ সেকেন্ড) হাতে আসে।রেল নিউজ দুইটি ভিডিও এক্সপার্ট দিয়ে যাচাই-বাছাই করে এবং ভিডিও এর অন্যতম চরিত্র শরিফুল ইসলাম এর সাথে কথা বলে।
শরিফুল ইসলাম জানায়, গত ৫ আগস্ট ২০২৪ এর পরে একটি সেটআপ ভিডিওটি ধারন করা হয়। তখন সিসিএস ছিলো ফরিদ আহমেদ। এরপর এই ভিডিও দিয়ে আমাকে ব্লাকমেইল করতে থাকে। সিটিজি পোস্ট থেকে একজন রিপোর্টার নিউজের ফটোকার্ড বানিয়ে পাঠায়।
সকল ডকুমেন্টস রেলনিউজের কাছে সংরক্ষিত আছে। এই ধরনের চর্চা সাংবাদিকতার নীতি নৈতিকতার বিরোধী। এরপর শরিফুল ইসলামকে বাগে আনতে না পেরে এক বছর আগের পুরাতন ভিডিও নতুন করে এডিট করে ছেড়ে দেয়। বর্তমানে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এর দায়িত্বে রয়েছে বেলাল হোসেন । পূর্বের পুরাতন ভিডিওটি জাস্ট এডিট করে বেলাল হোসেন এর নাম বসানো হয়।
এ বিষয়ে সিসিএস বেলাল হোসেন রেল নিউজকে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। এরকম চলতে থাকলে আমি আইনের আশ্রয় নিবো।
সূত্র ঃ রেল নিউজ ২৪
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied