ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে কুটক্তির অভিযোগে ছাতিয়াইন ইউ/পি চেয়ারম্যান আটক


নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ photo নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ২:৫০
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে জেলা বিএনপি নেতা ও ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা পরিষদ থেকে তাকে আটক করা হয়।
এর আগে বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে জেলা প্রশাসক জিলুফা সুলতানার সাথে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
সভায় অন্যান্যদের সাথে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও স্থানীয় ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। এ সময় তিনি মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘মাদকের মাধ্যমে বহুলোক টাকা ওয়ালা হয়েছে। আমরা তাদেরকে শক্ত করে না ধরে ফসকা গিরো দিলাম। জেলা প্রশাসনসহ আমরা মাদকের বিরুদ্ধে সংগ্রাম করলাম আর সরকার বাগানসহ বিভিন্ন স্থানে মদের পাট্টার লাইসেন্স দিয়ে দিল। মাদককে নির্মূল করতে হলে নিষিদ্ধ করতে হবে। আমাদের দেখতে হবে এটার উৎপাদন হয় কোথায়, কিভাবে বাজারজাত হয়। এই মাদকের ফ্যাক্টরীর মালিক কারা ?। এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রীক কুটুক্তি করে বলেন, ‘স্বামীর বাড়ি থেকে যে মাদক দেশে আসতেছে আমরাতো সেটা ফলো করিনা’। এ সময় সাথে সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা প্রতিবাদ করেন। এ সময় আওয়ামী লীগ নেতারা চেয়ারম্যান কাসেদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, ‘স্বামীর বাড়ি বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন। আপনেতো প্রধানমন্ত্রীকে কটুক্তি করছেন। এতে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হচ্ছে। এক পর্যায়ে সভায় হট্টগোল সৃষ্টি হয়।
এরপর উপজেলা পরিষদে হট্টগোলের একটি ভিডিও বার্তা সামাাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। এতে আওয়ামীলীগ নেতৃবৃন্দরা চরম ক্ষোভ দেখা দেয়।
 
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, ‘বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এ ধরনের বক্তব্য দিয়ে দেশ বিরোধী কাজ করেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বামীর দেশ বলতে তিনি বাংলাদেশ সরকার ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি ঘটিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছেন। তার এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার শামিল’।
মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় বলেন, ‘একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি কোন অবস্থাতেই এ ধরনের বক্তব্য দিতে পারেনা। তার এ ধরনের উস্কানীমূলক বক্তব্যকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার’। মাধবপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত বলেন, ‘চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের এ ধরনের বক্তব্য খুবই দুঃখজনক। জেলা প্রশাসকের মতবিনিময় সভায় এ ধরনের বক্তব্য গ্রহনযোগ্য নয়’।
পরে সন্ধ্যায় উপজেলা পরিষদ থেকে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরীকে আটক করে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রী কটুক্তি করার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে’।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান, চেয়ারম্যানের বক্তব্য সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এক পর্যায়ে হট্টগোল সৃষ্টি হয়। সবাইকে অনুরোধ করার পর তারা শান্ত হন’।
 

Masum / Masum

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত