শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে: সাঈদ আহমেদ আসলাম
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁরই ধারাবাহিকতায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ এবং গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন যখন বাস্তবায়নের রূপ নিতে যাচ্ছে। তবে সেই পথ চলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেই। তারঁ চলে যাওয়ায় বাংলাদেশ এতিম হয়ে গেছে। তবে তাঁর দেখানো পথেই তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাবো, ইনশাআল্লাহ।
গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর যেস্বপ্ন, তা বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যাচাই-বাছাইয়ে এই বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাঈদ আহমেদ আসলাম বলেন, জনগণ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। জনগণ ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছে। নির্বাচনে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো আমরা। আর পালং-জাজিরা তথা শরীয়তপুর জেলাকে উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করবো, ইনশাআল্লাহ।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শরীয়তপুর-১ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও ৩ জন প্রার্থীর মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম। মোট ভোটারের ১ শতাংশ ভোটার তালিকায় সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আর ব্যাংক হিসাব পুরনো ও দাখিলকৃত ব্যাংক স্লিপের সঙ্গে মিল না থাকায় বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
Rp / Rp
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
Link Copied