ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শৈলকুপায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ৪:৫৯

ঝিনাইদহের শৈলকুপায় ব্রিজের রেলিং ভেঙে ডাল বোঝাই একটি ট্রাক কুমার নদীতে পড়ে যায় এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে।

জানা যায় ৪ জানুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ - কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার বড়দাহ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। ডাল বোঝাই ট্রাকটি ঝিনাইদহ থেকে  কুষ্টিয়ার অভিমুখে  যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি নিয়ে নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সাত ঘন্টার অভিযানে নদীতে পড়ে যাওয়া ট্রাকের চালক ও হেলপারের মরদেহ উদ্ধার ও ক্রেনের মাধ্যমে ট্রাকটি ডাঙায় তুলতে সক্ষম হয়েছে। নিহত চালক সোহেল শেখ  পাবনা সদর উপজেলার গাজামারীকুন্ডা গ্রামের আবুল কালাম শেখের পুত্র ও হেলপার মোবারক হোসেন একই গ্রামের জাফর মিয়ার পুত্র বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের পরিচালক আব্দুস সালাম জানান রাত সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ পুরাতন ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে পরে ঝিনাইদহ থেকে একটি ইউনিট এসে যোগ দেয়। প্রচন্ড শীত ও কুয়াশার মধ্যেও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সাতঘন্টা পরিশ্রম করে পড়ে যাওয়া ট্রাকের ভিতর থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধার করে। পরে ক্রেনের মাধ্যমে পড়ে যাওয়া ট্রাকটি ডাঙায় তোলা হয়। দূর্ঘটনার খবর পেয়ে সকালেই ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত