মানিকগঞ্জে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বিএনপি জামায়াতসহ ১৮ বৈধ প্রার্থী ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে মানিকগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে দাখিলকৃত ২৭টি মনোনয়নপত্রের মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, যাচাই-বাছাই শেষে বিধি-বিধান অনুসরণ করে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মানিকগঞ্জ-১ আসন
এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী,জনতার দলের প্রার্থী,মোহাম্মদ শাহজাহান খান।
আসনে মনোনয়ন পত্র বৈধ বিএনপির এস এ জিন্নাহ কবীর,জামায়াতে ইসলামীর ডাঃ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল হক তোজা,বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস,ইসলামী আন্দোলনের মোঃ খোরশেদ আলম, গন অধিকার আন্দোলনের মোঃ ইলিয়াস হোসেন ও খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহর।
মানিকগঞ্জ-২ আসন
এ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৬ জন প্রার্থী। এর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন,বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিদুর রহমান,বিদ্রোহী প্রার্থী আব্দুল হক
জাতীয় পার্টির প্রার্থী এস এম আবদুল মান্নান।এখানে মনোনয়পত্র বৈধ ঘোষিত হয় সাবেক এমপি ও বিএনপির প্রার্থী ইঞ্জিঃমঈনুল ইসলাম খান শান্ত,খেলাফত মজলিসের মোঃ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলীর।
মানিকগঞ্জ-৩ আসন
এই আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা,স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম,এবি পার্টির প্রার্থী রফিকুল ইসলাম জনি,স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন।
এ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম (রিতা),জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা,বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান, কামাল,বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর,জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়ন বৈধ বলে গন্য হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
Rp / Rp
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
Link Copied