ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দেশের প্রতিটি সেক্টর নিয়ে তারেক রহমানের প্লান আছে: নুরুদ্দিন অপু


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-১-২০২৬ রাত ৯:২৭

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, সেজন্য দেশের প্রতিটি সেক্টর নিয়ে তারেক রহমানের প্লান আছে। সামাজিক উন্নয়ন নিয়ে প্লান আছে, অর্থনীতি নিয়ে প্লান আছে, কর্মসংস্থান নিয়ে প্লান, শিক্ষা নিয়ে প্লান আছে। তেমনি শরীয়তপুরকে নিয়েও একটা প্লান আছে। গত ১৭ বছরে শরীয়তপুরকে বলা হয় অবহেলিত শরীয়তপুর। শরীয়তপুরকে মর্ডান এবং আধুনিক শহর বানানোর জন্য তারেক রহমানের একটা প্লান আছে। বিএনপি যদি ক্ষমতায় আসে। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে গর্বিত বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশ।

সোমবার (৫ জানুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে প্রত্যেকের জন্য ফ্যামেলি কার্ড হবে, এটা তারেক রহমানের আইডিয়া। প্রত্যেকটা ফ্যামেলি ও কৃষকের হাতে যাতে একটা অর্থ থাকতে পারে সেজন্য এটা করা হবে। এটা তারেক রহমানের ইনোভেটিভ চিন্তা। আমাদের নিয়ত সহীহ, তাই আমরা এটা প্রোপারলি করতে পারবো, ইনশাআল্লাহ।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুট্ট মজুমদার, ভেদরগঞ্জ উপজেলার আহবায়ক হাসেম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক বিএম মোস্তাফিজ (মোস্তফা), ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের কার্যকরী সদস্য জাকির হোসেন পালোয়ান, ভেনোপা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক মাতাব্বর প্রমূখ।

Masum / Masum

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা