ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) পরিদর্শন - মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ১১:৪২

মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা) জনাব লুৎফে সিদ্দিকী আজ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) পরিদর্শন করেন। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে তাঁকে এনএসডিএ-এর আওতায় চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রম, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ এবং দেশের সামগ্রিক স্কিলস ইকোসিস্টেম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। মতবিনিময় সভার পাশাপাশি তিনি এনএসডিএ-এর দপ্তর ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) জনাব মোঃ মাহমুদুল হোসাইন খান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি দেশের দক্ষতা উন্নয়ন খাতে এনএসডিএ-এর চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বিত উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব লুৎফে সিদ্দিকী দক্ষতা উন্নয়নে যুগোপযোগী ও নিয়মিত হালনাগাদকৃত কারিকুলামের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের স্কিলস ইকোসিস্টেমকে শক্তিশালী করতে হলে কারিকুলাম আপডেটের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন কার্যক্রমের ব্যাপক প্রচার এবং সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সরকারের সকল সংস্থার সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতা অপরিহার্য। জাপান, সিঙ্গাপুর, সৌদি আরবসহ বিভিন্ন দেশে দক্ষ জনবল সরবরাহের জন্য লক্ষ্যভিত্তিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বেসরকারি সেক্টর ও ব্যবসায়িক সংগঠনসমূহকে সম্পৃক্ত করে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা নিরূপণ এবং সে অনুযায়ী দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি দক্ষ জনবলের কর্মসংস্থানের ট্র্যাকিং সিস্টেম প্রণয়ন এবং ন্যাশনাল স্কিলস পোর্টালকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় এনএসডিএ-এর সদস্য, পরিচালক ও পরামর্শকগণসহ সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Rp / Rp

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী