ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

শ্বশুর বাড়িতে বেড়াতে এসে প্রতিপক্ষের আঘাতে জামাতা নিহত


নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ photo নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ১১:৩৩
হবিগঞ্জের বানিয়াচংয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রতিপক্ষের আঘাতে জামাতা নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। গত বুধবার বিশ্ব ভালবাসা দিবসের এই দিনে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচং এর শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন জামাতা নজরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদর্শগ্রাম (বড় সড়কে)।
 
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আলমগীর হোসেন ও মোস্তাক মিয়ার কন্যা নিঝুম ও রিমু আক্তার এর মধ্যে মার্বেল খেলা নিয়ে ঝগড়া হয়। ঝগড়াটি এক পর্যায়ে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় ঝগড়া থামাতে গিয়ে নজরুল ইসলাম প্রতিপক্ষের হাতে থাকা লাঠির আঘাতে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নজরুল ইসলাম হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মৃত মোনাফ মিয়ার ছেলে। উল্লেখ্য, নিহত নজরুল ইসলাম ঝগড়ায় লিপ্ত হওয়া আলমগীর হোসেনের ভগ্নিপতি। তার ৩টি সন্তান রয়েছে। তারা শিশু সন্তানরা হলো- ৬ বছর বয়সী মোঃ ছানোয়ার মিয়া, সাড়ে তিন বছর বয়সী মিনহা আক্তার ও ৫ মাস বয়সী মোঃ তোফাজ্জল মিয়া ৷

তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ভালবাসা দিবসের এই দিনে প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারালেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ। বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানান, এ ব্যাপারে এখনো থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি এবং ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Masum / Masum

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত