শৈলকুপায় প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
ঝিনাইদহের শৈলকুপায় প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান।
বুধবার ৭ জানুয়ারি সকাল ১১ টায় শৈলকুপা উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের অস্থায়ী কার্যালয় (উপজেলা পরিষদের ভিতরে) সংগঠনের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা, অসুস্থ সদস্যদের জন্য দোয়া এবং প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ট শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহার পক্ষ থেকে দেওয়া সোয়েটার এবং উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ থেকে সরকারী কম্বল বিতরণ করা হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক এস এম কোবাদ এর সভাপতিত্বে এবং শৈলকুপা সিটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু,কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আবুল হাসেম প্রমূখ উপস্থিত ছিলেন।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা