ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে তোমরা নিজেদের প্রতিভা ও মেধাকে বিকশিত করতে এসেছো - উপদেষ্টা শারমীন এস মুরশিদ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৭-১-২০২৬ দুপুর ৪:১২

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে তোমরা নিজেদের প্রতিভা ও মেধাকে বিকশিত করতে এসেছো। তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন। উপদেষ্টা বলেন, প্রতিবন্ধীর কোনো শব্দের অর্থ আমার কাছে নেই। সকল মানুষকে আমি দেখি সম্ভাবতাময়, মেধাময়। প্রতিবন্ধী শব্দটা থেকে বের হতে হবে। তিনি বলেন,বাংলাদেশের কোনো মানুষই অক্ষম নয়, আমি দেখি প্রত্যেকেই সম্ভাবনাময় ও প্রতিভাবান।
তিনি আজ ঢাকায় মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সমাজসেবা অধিদপ্তরাধীন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্নসচিব) আয়েশা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ,কর্মচারীবৃন্দ এবং সরকারি শিশু পরিবার (বালিকা )শিশু কিশোরী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং শিশুদের প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ হলো সমাজের শিশু, নারী, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া যেন তাদের বৈশিষ্ট্যে যে মেধা আছে সেটা বিকশিত করতে পারে।

তিনি বলেন, আমরা এখানে প্রতিযোগিতায় অংশ নিতে আসিনি, আমরা সবাই খেলতে এসেছি। হার-জিত কেবল শেখার একটি অংশ। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, বিশ্বব্যাপী প্রতিবন্ধীদের জন্য যেমন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন রয়েছে, বাংলাদেশও সে পথেই এগিয়ে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনে দেশে একটি নতুন স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে, যেখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ খেলাধুলা, প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা থাকবে।
শিশুদের সুপ্ত মেধা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ধৈর্য, মানবতা ও ভালোবাসার সমন্বয়েই বাস্তবায়ন সম্ভব।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে বিজয়ী আখ্যা দিয়ে শারমীন এস মুরশিদ বলেন, এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়—বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে লক্ষ্যভিত্তিকভাবে গড়ে তোলার একটি ধারাবাহিক চর্চা।
তিনি আরো বলেন, আমি প্রথম দিন থেকে বলে আসছি সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি যত্নশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে, সেবা দিয়ে, ধৈর্য, জ্ঞান, বিবেক, ভালোবাসা দিয়ে সমাজকল্যাণমূলক কর্মকান্ডকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, আমরা চাই দেশটা হোক সমাজের কল্যাণের। এই সমাজের কল্যাণে দেশের ভিতরে যে মর্মকথা সেটার উপমা হয়ে থাকবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
উপদেষ্টা শিশুদের ডিসপ্লের মাধ্যমে দেশীয় সংস্কৃতির চমৎকার পরিবেশনা উপভোগ করেন। পরে তিনি বিজয়ের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Rp / Rp

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঃ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন

সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে 

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই  পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

আঙ্কারায়  তুরস্কের  পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়

বাংলাদেশে, সংবিধান আইনের দৃষ্টিতে সমতা এবং মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করে

“শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার” ক্যাম্পেইন শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন