ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত 


মো: মান্নু মিয়া,  লোহাগড়া  photo মো: মান্নু মিয়া, লোহাগড়া
প্রকাশিত: ১২-১-২০২৬ রাত ২:৫১

নড়াইলের লোহাগড়ায় বিএনপি'র চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধামমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় কোটাকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাফর মুন্সি সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ জুলফিকার মন্ডল, জেলার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি ঝিকরুল মোল্যা, সাধারণ সম্পাদক বাবু ফকির প্রমুখ। 

এছাড়াও লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, , লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদ, সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, উপজেলা যুবনেতা মোঃ লিয়াকত হোসেন লিপু, কোটাকোল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নান্নু শেখ, সাধারণ সম্পাদক কামরুল শেখসহ কোটাকোল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত