শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ : নারী-পুরুষসহ আহত -১০
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। নারী সহ ১০ জন আহত, বাড়ি ঘর ভাংচুর।
সোমবার১২ জানুয়ারি সকালে উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামের বাবু জোয়ারদার ও নজির জোয়ারদার এর লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে । বিএনপি দলীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষে মিলন জোয়ারদার, আমিরুল মন্ডল, আবুল কালাম, জুবায়ের, মজনু মোল্লা ও শিহাব জোয়ারদারসহ উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ২টি বাড়ি ১টি দোকান ও ১টি ইজিবাইক ভাংচুর করা হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, দোহারো গ্রামে দুটি সামাজিক লোকজনের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে তবে বর্তমান পরিস্থিতি প্রশাসনের অনুকূলে রয়েছে। এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা