রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন: উপদেষ্টা ফাওজুল করিম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান বলেছেন, আপনারা যদি সংস্কার চান, পরিবর্তন চান, আপনি যদি বিচার ব্যবস্থা ভালো দেখতে চান তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, আপনি যদি মানুষের খুন দেখতে না চান। তা হলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন। দেশের চাবি আপনার হাতে।এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি। আবার একটা হানাহানি, আবার একটা পাঁচ আগষ্ট হোক, লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসুক।লোকজনের প্রাণহানির ঘটনা ঘটুক। এ ধরনের পুনরাবৃত্তি আমরা চাই না।
এ ধরণের পুনরাবৃত্তি আর যেন না হয় তার জন্য ‘হ্যা’-‘না’ ভোট। জনগন যদি এধরনের ঘটনার পুনরাবৃত্তি না চায় তার জন্য সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে।
এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য ‘হ্যা’-‘না’ ভোট।
উপদেষ্টা ফাওজুল করিম খান আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশে বারবার গণ-অভ্যুত্থানের মতো এ রকম ঘটনা ঘটে না।
কিন্তু আমাদের দেশে কেন এটা হয় এজন্যই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। আপনারা যদি মনে করেন আগের সরকারই ঠিক ছিল। গুম, খুন ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না সেটাই ভালো ছিল, তাহলে গণভোটে ‘না’ ভোট দিবেন।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, মোঃ শফিকুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত সহ জেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্ম-কর্তারা উপস্থিত ছিলেন।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা