শরীয়তপুর-১ আসনে ১০ দলীয় জোটের নির্বাচন প্রস্তুতি সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব
মাওলানা জালালুদ্দীন আহমদকে বিজয়ী করার লক্ষে নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে জেলা শহরের একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জোটভুক্ত দলগুলোর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমির
আব্দুর বর হাসেমীর সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. দবির হোসেন শেখের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা খলিলুর রহমান। বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মসলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাব্বির আহমদ উসমানী, খেলাফত আন্দোলন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস তালুকদার, খেলাফত মসলিসের সভাপতি মাওলানা মজিবুর রহমান, এনসিপির
রুহুল আমিন, সবুজ তালুকদার ও
ফরায়েজী আন্দোলনের আব্দুর রহমান ফরায়েজী প্রমূখ।
সভায় ১০ দলীয় জোটের নেতাকর্মীদের নিয়ে একটি জেলা সমন্বয় কমিটি ও আসন ভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শরীয়তপুরের তিনটি আসনে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Rp / Rp
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
Link Copied