ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত 


মো: মান্নু মিয়া,  লোহাগড়া  photo মো: মান্নু মিয়া, লোহাগড়া
প্রকাশিত: ২০-১-২০২৬ বিকাল ৬:৪৪

নড়াইলের লোহাগড়ায় বিএনপি'র চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় জয়পুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোল্যা মোশাররফ হোসেন কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

কেন্দ্রীয় ছাত্র নেতা শারাফাত আলী আলমাসের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জয়পুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ মৃধা,প্রমুখ।

এছাড়াও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির আহমেদ, সাধারণ সম্পাদক এস.এম মিজানুর রহমান,

পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসকে মিন্টু, উপজেলা যুব নেতা মো. লিয়াকত হোসেন লিপু, জয়পুর ইউনিয়নের ৫ নং বিএনপির সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আহাদ, জয়পুর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.সহিদুল ইসলাম, জয়পুর ইউনিয়ন বিএনপির যুবদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম মৃধা, জয়পুর ইউনিয়ন বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক মো.শরিফুল ইসলামসহ জেলা, উপজেলা ও জয়পুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত