ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে গভীর রাতে যৌথবাহিনীর অভিযান ইয়াবা সহ আটক ৩


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২০-১-২০২৬ রাত ৮:২৮

মাদারীপুরে গভীর রাতের নীরবতা ভেঙে মাদকবিরোধী এক নাটকীয় অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে যৌথবাহিনী। পৌর এলাকার চরমুগুরিয়া সংলগ্ন চরখাগদি গ্রামে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় ৭ হাজার ৪১ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ২ হাজার ৮০ টাকা নগদ অর্থ, ১০টি মোবাইল ফোন, একটি ক্রেডিট কার্ড ও একটি মানিব্যাগ।

আটকরা হলেন— চরখাগদি এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী আকতার তালুকদার এবং তার দুই সহযোগী মো. সোহাগ (২৭) ও মো. ইমন বেপারি (২৯)। সোহাগ মৃত মোদারেস খানের ছেলে এবং ইমন মৃত মান্নান বেপারির সন্তান।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আকতার তালুকদার চরমুগুরিয়া ও আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের একটি সক্রিয় সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে ব্যাপক অভিযোগ থাকলেও সে এতদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে যৌথবাহিনী গভীর রাতে আকতারের বাড়ি ঘিরে ফেলে। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী চালানো চিরুনি অভিযানে বসতঘরের স্টিলের আলমারি, ছাদসহ একাধিক স্থান তল্লাশি করে এসব মাদক ও অর্থ উদ্ধার করা হয়।

অভিযান শেষে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা বড় পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আকতার তালুকদার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদক ও আলামতসহ গ্রেপ্তার তিনজনকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, অভিযানের খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে মাদকের ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত মানুষরা এই অভিযানকে মাদকবিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত