ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট: রুহুল কবির রিজভী


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২৬ রাত ৯:১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতার অভাবে দেড় বছরেও দেশে বিভিন্ন ধরনের সংকট দেখা যাচ্ছে। মানুষের কর্মসংস্থান হচ্ছে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে; এর কারন সরকারের কোন জবাবদিহিতা নেই। দেশে যদি কোন নির্বাচিত সরকার থাকতো তাহলে তাদের প্রতিটি ব্যর্থতার জন্য জনগনের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকতো। আর এই জবাবদিহিতার কারণে নির্বাচিত সরকার সঠিকভাবে কাজ করতে বাধ্য থাকতো। তাই এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করা।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকেের মাধ্যমে কয়েক হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে রিজভী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও বলেন, বর্তমান সরকারের যে ঢিলেঢালা অবস্থা আমরা দেখছি তা সত্যিই দুঃখজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় বরং প্রতিদিনই এর অবনতি হচ্ছে। আগামী নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনারের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা।

 

এসময় তিনি নির্বাচন কমিশনের কার্যক্রমের প্রতি সংশয় প্রকাশ করে বলেন, আজ নানা কারণে নির্বাচন কমিশনারের কার্যক্রমে প্রশ্ন উঠছে। এদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি, এখন মানুষ চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তারপর পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এই নিশ্চয়তা নির্বাচন কমিশনার কে দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু সামাল দিতে পারছেন বলে আমার কাছে মনে হচ্ছেনা। নির্বাচন কমিশন যদি কোন দিকে হেলে পড়ে তাহলে পুরনো দিনের মানষের যে আশঙ্কা সে আশঙ্কাই ফিরে আসবে। বিগত দিনে জনগণের যেভাবে ভোটাধিকার হরণ করা হয়েছে তা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দিতে হবে।

Masum / Masum

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন