শৈলকুপায় রাহেলা-আকবর যুব উন্নয়ন সংঘ ও পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝিনাইদহের শৈলকুপায় রাহেলা-আকবর যুব উন্নয়ন সংঘ ও পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২১ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার পদমদি গ্রামে আকবর আলী স্মৃতি পাঠাগার চত্বরে এ উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও দুজন যুব মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আকবর আলী পাঠাগারের সভাপতি কে এম শরীফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্ মো. সেলিম জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, যশোর বাঘারপাড়ার একাডেমিক সুপার ভাইজার ও ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান, শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচী এবং শৈলকুপার বালিয়াডাঙ্গা বিএসডি ক্লাব এন্ড পাঠাগারের সভাপতি সাংবাদিক আলমগীর অরণ্য। অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং সেরা পাঠক পুরস্কার প্রদান করা হয়। এসময় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে দুজন যুব মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা