মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই
মানিকগঞ্জের হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব বাহিরচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার বাহিরচর পূর্বপাড়া গ্রামের মোঃ রহিমের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুনে প্রতিবেশী মোঃ রশিদের বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়লে রশিদের একটি টিনের ঘরসহ ঘরে থাকা সব ধরনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীদের সহযোগিতা আগুন নেভারনোর চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রতিবেশি মোঃ শামসুল ইসলাম জানান, পাশের বাড়ির চুলা থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। এতে করে রশিদের গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পরে এবং বাড়ির পুরো ঘরই পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে কতটাকার ক্ষয়কক্ষতি হয়েছে তা আমি বলতে পারব না।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। এতে একটি পরিবারের একটি টিনের থাকার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার থেকে দাবি করা হয়।
Rp / Rp
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
Link Copied