ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সেবা প্রদানে সর্বোচ্চ রেকর্ড গড়লেন ভূমি অফিস,দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা


আমির হোসেন, নোয়াখালী জেলা photo আমির হোসেন, নোয়াখালী জেলা
প্রকাশিত: ২৬-১-২০২৬ বিকাল ৬:২৯

ভুমি অফিসকে দালাল মুক্ত ঘোষণা দিয়ে বিশেষ বিজ্ঞপ্তি লাগিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। বিজ্ঞপ্তিতে বলাহয় সেবা পেতে দালাল ছাড়াই সরাসরি হাজির হওয়া বাধ্যতামূলক।

সোমবার (২৬ জানুয়ারী) সকালে সরজমিনে গিয়ে দেখা মিলে বিজ্ঞপ্তির বাস্তব প্রমাণ। জায়গা জমি পরিমাপের হিসেব না বুঝেও হাজির হতে হচ্ছে সেবা প্রত্যাশি নিজেকে। কোনো প্রকার মাধ্যম বা দালাল ছাড়াই সমাধান হচ্ছে মিসকেইস,নামজারীসহ যাবতিয় সমস্যার সমাধান। অতিতের সকল রেকর্ড ভেঙ্গে কোম্পানীগঞ্জে সর্বোচ্চ সেবার বাস্তবতা তৈরি করেছেন ৩৮ তম বিসিএস ক্যাডারের প্রশাসনিক কর্মকর্তা সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম।

জানা যায়,গত বছরের ১৮ই সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন রুবাইয়া বিনতে কাশেম। সেই থেকে ধারাবাহিক নিষেধাজ্ঞার পর সকল ষড়যন্ত্র কে উপেক্ষা করে অবশেষে ভূমি অফিস কে দালাল মুক্ত ঘোষণা করেন তিনি।

এছাড়াও উপজেলার বিভিন্ন হাসপাতাল,ফার্মেসী,খাবার হোটেল,মাটি ও বালু উত্তোলনসহ মানুষের প্রয়োজনীয় জীবনযাত্রায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে রেকর্ড পরিমানে অভিযান, জেল-জরিমানাসহ জনসচেতনতায় সুনাম কুড়িয়েছেন তিনি। গত ৪ মাসে প্রায় ৫৫টি মোবাইল কোর্টসহ জেল-জরিমানা ও অর্থদন্ড প্রদান করেন তিনি, যা ইতিপূর্বে কোম্পানীগঞ্জের জন্য প্রথম রেকর্ড।

জানতে চাইলে ভূমি অফিসে নামজারির দায়িত্বে থাকা নাজিম উদ্দিন বলেন,ভূমি অফিসে এখন আর আগের মত দালালের খপ্পরে পড়ে হয়রানি হতে হচ্ছেনা সেবা প্রত্যাশিদের। নামজারীসহ গুরুত্বপূর্ণ ফাইল অল্প সময়েই সম্পন্ন করে দালাল ও প্রতারক মুক্ত ঘোষণা করা হয়েছে আমাদের অফিস কে। সব ধরনের ভূমি সেবার মান বৃদ্ধির পাশাপাশি অপ্রয়োজনীয় ভিড় বা দালালের আনাগোনা এখন আর দেখা যায় না অফিস প্রাঙ্গণে। নেই কোন বস্তাবন্দি ফাইল। নেই কোন অনিয়ম ও দুর্নীতি।

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম একজন সৎ, দক্ষ ও কর্মনিষ্ঠ অফিসার হিসেবে পরিচিতি লাভ করেন। মাত্র চার মাসে অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ উপজেলা প্রশাসনের একজন সাহসী নারী অফিসার হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ও নামজারিসহ অন্যান্য সেবা এখন খুব সহজেই পেয়ে যাচ্ছেন সেবা প্রত্যাশিরা। সর্বোচ্চ ২৮ দিনের মধ্যেই অবৈধ লেনদেন ছাড়াই সমাধান হচ্ছে নামজারির আবেদন। খাল ও সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে করেছেন একাধিক অভিযান। মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে করছেন প্রতিনিয়ত আপোষহীন মোবাইল কোর্ট। যেখানেই অভিযোগ দিনে রাতে ছুটে যাচ্ছেন তিনি। সপ্তাহে একদিন মিসকেইস শুনানির কথা থাকলেও প্রায় প্রতিদিনি শুনানি হচ্ছে মিসকেইস।

জানতে চাইলে সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন,সরকারি নিয়ম অনুযায়ী সেবা প্রত্যাশিরা অনলাইনে আবেদন করে নির্দিষ্ট দেয়া তারিখে এসে সমাধান নিয়ে যাচ্ছেন,এতে সরকারের দেয়া নির্দিষ্ট ফি ছাড়া কোনো প্রকার লেন-দেন আগে হলেও গত ৪ মাস ধরে হয়না। অবৈধ লেন-দেন বঞ্চিতরা ঐক্যবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যে তথ্য রটাচ্ছে যা কাপুরুষের কাজ। তবে এতে বিন্দুমাত্রও নৈতিকতায় অবহেলা করার কোনো সুযোগ নেই। এসময় উপজেলার সকল সেবা প্রত্যাশিদের কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সেবা নিতে ভুমি অফিসে আমন্ত্রণ জানান রুবাইয়া বিনতে কাশেম।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু