ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মানিকগঞ্জ -১ আসনে বিএনপি- জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর ত্রিমুখী লড়াই


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-২-২০২৬ দুপুর ২:৪৬
মানিকগঞ্জ -১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর মাধ্যমে জমে উঠেছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় বিদ্রোহী প্রার্থীসহ জামায়াতের প্রার্থীকে ঘিরে চলছে ত্রিমুখী আলোচনা।
মানিকগঞ্জ ১ আসনে বিএনপি'র প্রার্থী এস এ জিন্নাহ কবীর (ধানের শীষ),জামায়াতে ইসলামীর ডাঃ আবু বকর সিদ্দিক (দাঁড়িপাল্লা) , স্বতন্ত্র প্রার্থী মোঃ তোজাম্মেল হক তোজা (ঘোড়া) জনতার দল ও এই বাংলা প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক, মোহাম্মদ শাজাহান আলী (কলম), ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), গন অধিকার পরিষদ (জিওপি) মোঃ ইলিয়াস হোসেন (ট্রাক)। স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী (হরিণ)।  
 এই আসনে বিএনপি মনোনীত পার্থী এস এ জিন্নাহ কবীর (ধানের শীষ) বিপরীতে বিএনপি'র মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মো : তোজাম্মেল হক তোজা (ঘোড়া মার্কায়) এ দুজনকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মী সমর্থকেরা কিছুটা বিভক্ত হয়ে পড়েছেন। ইতি মধ্যে অনেক বিএনপির নেতা কর্মীরা বহিষ্কার হয়েছেন দলের বিপক্ষে ভোট চাওয়ার জন্য। মোট সাতজন প্রার্থীর মধ্যে আলোচিত ব্যাক্তি রয়েছেন ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী। অন্য দিকে জামায়াতে ইসলামী মনোনীত পার্থী ডা.আবু বকর সিদ্দিক (দাঁড়িপাল্লা) নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ১০ দলীয় জোটের প্রার্থী ডা.আবু বকর সিদ্দিকের নাম ঘোষনার পর  থেকে জামায়াতে ইসলামীর প্রচারণা ছিলো চোখে পড়ার মত। অন্য দিকে ধানের শীষের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও চলছে নিয়মিত। বাকী ৪ দলের তৎপরতা তেমন চোখে পড়ছে না।  
 এই আসনটিতে তোজাম্মেল হক তোজা সাবেক উপজেলা চেয়ারম্যান হওয়ায় তূণমূলে তার শক্ত অবস্থান রয়েছে। সুখে দুঃখে সব সময় নেতা কর্মীদের পাশে থেকেছেন। এখন বিজয়ের আশায় হাট - বাজার, রাস্তাঘাট সব খানেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। অপর দিকে মানিকগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর  নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ক্ষমতায় এলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে। এস এ জিন্নাহ কবির বিএনপির নেতা কর্মীদের মাঝে শক্ত অবস্থান তৈরি করেছেন। দীর্ঘ ১৫ বছর নেতা কর্মীদের হামলা মামলার খোঁজ খবর রাখতেন পাশে থেকে সমাধানের চেষ্টা চালিয়ে যেতেন।
 অন্যদিকে ডা.আবু বকর সিদ্দিক দুই জন বিএনপি'র শক্তিশালী প্রার্থীর নির্বাচনী দ্বন্দ্বে বিজয়ের আশাবাদী জামায়াতের এই প্রার্থী। ইতি মধ্যেই ডা.আবু বকর সিদ্দিক  জনতার ইশতেহারের ভেতর ১০ টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তার মধ্যে যুবকদের আলোকিত করতে  আলোচিত বিষয়টি হচ্ছে "বেকারত্ব নিরসনে যুব সমাজকে আইটি,অনলাইন বিজনেস ও ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ প্রধান"।
তবে স্হানীয় ভোটারদের মতে,অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে প্রতীক নয়,ব্যাক্তি বিবেচনায় ভোট দেয়ার প্রবণতাই বেশি দেখা যেতে পারে। ভোটারদের মতে, এবার তিন প্রার্থীর মধ্য হাড্ডা হাড্ডি লড়াই হবে। এবার ভোটারের আশা আগামী ১২ তারিখে ভোট যুদ্ধে সৎ,যোগ্য ও দক্ষ প্রার্থীর হাতে মানিকগঞ্জ -১ আসন তুলে দিবে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ৯৪২ ভোট এর মধ্যে পুরুষ ভোটার ২লক্ষ ৩১ হাজার ৮৫৭ জন নারী ভোটার ২ লক্ষ ৩০ হাজার ৮১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪জন।
 

Rp / Rp

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত