ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ 


মো: মান্নু মিয়া,  লোহাগড়া  photo মো: মান্নু মিয়া, লোহাগড়া
প্রকাশিত: ১১-২-২০২৬ রাত ৮:৭

আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে লোহাগড়া উপজেলা   নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় প্রিজাইডিং কর্মকর্তারা ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম সংগ্রহ করেন। নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার ও বক্সসহ ভোটের সরঞ্জাম। এসব কেন্দ্রের ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে লোহাগড়া উপজেলা নির্বাচন কমিশন।

লোহাগড়া উপজেলার ৮৮ টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ পরিদর্শন করেন নড়াইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুল ছালাম। 

লোহাগড়া উপজেলার ৮৮ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণের সময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার ৮৮ টি কেন্দ্রে ভোটের পরিবেশ সুরক্ষায় মাঠে থাকবে ৫ জন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এদিকে উপজেলার ৮৮ টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ৮৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪২৯ জন এবং ৮৫৮ জন  পলিং অফিসার রয়েছে।
আগামীকাল সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Ahad Hossain / Ahad Hossain

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত