ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দল মত নির্বিশেষে সকলের কল্যাণ নিশ্চিত করব -- সাতক্ষীরা ১আসনের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫-২-২০২৬ দুপুর ১২:২১
সাতক্ষীরা -১আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, এখন আমি কোন দলের এমপি নই, তালা কলারোয়ার সকল শ্রেণি পেশা দলমত নির্বিশেষে সকলের এমপি । দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণ নিশ্চিত করবো আমি ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমি জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচন করেছি। আপনাদের সকলের দেয়া সর্বাত্মক চেষ্টায়  আমি জয় লাভ করেছি। এই পাটকেলঘাটা বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব আমি।
শনিবার(১৪ফেব্রুয়ারি) সকালে পাটকেলঘাটা বাজারের বণিক সমিতির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন তিনি।
পাটকেলঘাটা  বণিক সমিতির নিজস্ব কার্যালয় কবতাক্ষ তীরে নীলিমা ইকো পার্কে সহ-সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধিত আরো বক্তব্য রাখেন,
জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমে, জেলা জামায়াতের  নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা জামায়াতের  সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী,  উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম প্রমূখ ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন,  বণিক সমিতির সদস্য  হাজী আব্দুস সোবহান, মীর জামাল উদ্দীন , কেশব সাধু, গোবিন্দ সাধু ও প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা সহ অনেকে।অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা  প্রদান করা হয়। 
সংবর্ধনা শেষে তিনি পাটকেলঘাটা বাজারে জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত