মাদারীপুর এর শিবচরে ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু
মাদারীপুর শিবচর ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ আল মাহমুদ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে দলিল উদ্দিন মুন্সি বাজার নামক স্থানে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল মাহমুদের মৃত্যু হয়। মৃত আব্দুল্লাহ আল মাহমুদ কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর হাকিম আলী বেপারী কান্দির মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে।মাহমুদ স্থানীয় ইকরা রওজাতুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে আব্দুল্লাহ আল মাহমুদ মাদ্রাসা যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এরপর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন মিলে রেললাইন উপর দিয়ে হাটাহাটি করে। হঠাৎ ট্রেন আসতে দেখায় রেললাইন পার হচ্ছিলেন সবাই। সাথে থাকা অন্যরা পার হতে পারলেও মাহমুদ তাৎক্ষণিকভাবে পার হতে পারেনি। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মো. নজরুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার স্যারের অনুমতি ক্রমে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্ত বিহীন পরিবারের নিকট হস্তান্তর করেছি।
Masum / Masum
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
Link Copied