ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পাটকেলঘাটায় সেতুর ওপর ছুরিকাঘাত করে ছিনতাই


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫-২-২০২৬ দুপুর ১২:২৭
সাতক্ষীরার পাটকেলঘাটার শাকদহ ব্রিজের ওপর শিশির ইসলাম(৩৭) নামে  এক যুবককে গলায় ছুরিকাঘাত করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ফেব্রুয়ারি)  রাত নয়টার দিকে  এ ঘটনা ঘটে। বর্তমানে স্থানীয়রা তাকে  উদ্ধার করে পাটকেলঘাটার একটি বেসরকারি  নার্সিংহোমে ভর্তি করেছে বলে জানা গেছে । আহত শিশির ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার বগা গ্রামের বাসিন্দা। তিনি আকিজ কোম্পানির সেলস ম্যান হিসাবে কর্মরত রয়েছেন।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়,  শনিবার রাত ৯টার  দিকে শাকদহ ব্রিজ দিয়ে বাড়ি ফেরার সময় চারজন দুর্বৃত্ত ওই যুবকের পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল  ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাটকেলঘাটা নার্সিংহোমে নিয়ে যায়।
 
পাটকেলঘাটা নার্সিংহোমের চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
 
এদিকে ঘটনাটি দেখার পর শেখ মো. ইব্রাহিম ভাই নামক এ ব্যাক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে দিয়ে হামলাকারীদের পরিচয় শনাক্তে সবার সহযোগিতা চেয়েছেন। একই সাথে ঘটনার বিষয়ে তথ্য জানলে নিকটস্থ থানায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। ভিডিওটি দেখে সম্প্রতি ব্রিজ ও আশপাশের এলাকায় সন্ধ্যার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে । তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)  এইচ এম লুৎফর কবির  জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছে।ঘটনাটি  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত