ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বেনাপোলে শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার


সোহাগ , বেনাপোল photo সোহাগ , বেনাপোল
প্রকাশিত: ১৯-২-২০২৪ দুপুর ১২:৪৯
যশোরের বেনাপোলে প্রথম শ্রেনীর এক শিশু  শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ইকবাল হোসেন(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধর্ষক ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মুজিবর রহমানের ছেলে। 
 
স্থানীয়রা জানান, শনিবার বিকালে বেনাপোল কাগজপুকুর গ্রামে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশু তার পাশের বাড়িতে অনান্য শিশুর সাথে খেলছিল। এসময় ঐ বাড়িতে থাকা বকাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষককে ধরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে। 
 
এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আলামত সংগ্রহ করতে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে যশোর সদর হাসপাতালে পাঠায়।
 
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, থানায় অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত সময়ে ধর্ষণকারী গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Masum / Masum

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন