ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে মাহে রমজানকে স্বাগত, পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‍্যালি


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-২-২০২৬ দুপুর ৪:৮
মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার দাবিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে 
 মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা ক্যাম্পাস থেকে র‍্যালিটি শুরু হয়ে মানিকগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পুরো শহরজুড়ে র‍্যালির শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি ও ধর্মীয় আবহ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
র‍্যালিতে নেতৃত্ব দেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান। তাঁর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। স্লোগানগুলো ছিল—রমজানের পবিত্রতা রক্ষা করুন করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ  বন্ধ রাখুন রাখতে হবে। “অশ্লীলতা ও অপসংস্কৃতি রুখে দাও, রমজানের সম্মান বজায় রাখুন।
র‍্যালি শেষে সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। তিনি সকলকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

Rp / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন