লোহাগড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে লোহাগড়া লক্ষীপাশা (মোল্যা মাঠ) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। লোহাগড়া উপজেলা লক্ষীপাশা (মোল্যার মাঠ) কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, লোহাগাড়া প্রেসক্লাব, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা ফায়ার সার্ভিস, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। এরপর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে সকল শ্রেণি-পেশার মানুষ।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোহাগড়ায় রচনা, গান, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ কাজী ইবনে হাসান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ মোকাররম হোসেন , উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেঃ. সামসুল হক আজাদ, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম প্রমুখ।
আলোচনা শেষে রচনা, গান, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ১২ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা