ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্বাচন পরবর্তী হামলার অভিযোগ


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২৬ বিকাল ৬:৫২

শরীয়তপুর-২ আসনে নির্বাচন পরবর্তী সময়ে জামায়াতের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী শনিবার (২১ ফেব্রুয়ারি)

বেলা ১২ টার দিকে জেলা শহরে জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াত নেতারা। এতে

জেলা জামায়াতের আমীর আব্দুর রব হাশেমী, নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন, সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান ও জামায়াত কর্মী মানিক বালা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে জেলা জামায়াতের নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন বলেন, নির্বাচনের শুরু থেকেই জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির নেতা-কর্মীরা সহিংস আচরণ শুরু করেছে। শরীয়তপুর-২ আসনে নির্বাচনে বিএনপি প্রার্থী সফিকুর রহমান কিরণ জয়লাভ করার পর জামায়াতের প্রার্থী ডা. মাহমুদ হোসেন বকাউলের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে একসাথে এলাকার উন্নয়ন করবেন এবং তার নেতাকর্মীরা জামায়াতের কারো ওপর সহিংসমূলক কাজ করবেন না বলে আশ্বস্ত করেন। তবে বিএনপির নেতা কর্মীরা সেসব মানছে না।

তিনি আরও বলেন, নির্বাচনের পর আরশিনগর এলাকায় প্রথমে জামায়াতের কর্মী ইব্রাহিম খলিল ও পরবর্তীতে মানিক বালা ওপর হামলা চালায় স্থানীয় যুবদল নেতা আফজাল বালা ও তারা লোকজন। এ ঘটনা পুলিশকে জানানো হলেও তারা বিষয়টি নিয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি। আমরা আবারও অতি দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে সখিপুর থানা যুবদলের যুগ্ম আফজাল বালা বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার সুনাম নষ্টের জন্য এই অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

Masum / Masum

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা