ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদক নির্মূল করা আমার প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ: নুরুদ্দিন অপু এমপি


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৬ সকাল ৬:৩
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন,
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূল করাই তার প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যেখানে যা প্রয়োজন, প্রশাসনকে
সেখানেই দ্রুত ব্যবস্থা নিতে হবে।
 
রবিবার (২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি থেকে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে শরীয়তপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। শরীয়তপুর-৩ আসনের মানুষ যাতে নিরাপদ, নিশ্চিন্ত ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করা হবে।
 
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় তিনি লক্ষ্য করেছেন শিক্ষাক্ষেত্রে মেয়েরা এগিয়ে থাকলেও অনেক ছেলে অল্প বয়সে ঝরে পড়ছে। এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
 
স্বাস্থ্যখাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, ভেদরগঞ্জের স্বাস্থ্যব্যবস্থা এখনও অনেক পিছিয়ে রয়েছে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
 
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাফসান রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোবহান মুসি, ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, বিএম মোস্তাফিজ (মোস্তফা) সহ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এর আগে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এবং ভেদরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

Ahad Hossain / Ahad Hossain

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা