ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

হবিগঞ্জ মাধবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৪ হাজার নারী-পুরুষ


নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ photo নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ
প্রকাশিত: ২০-২-২০২৪ দুপুর ২:৪৪

হবিগঞ্জের মাধবপুরে প্রতি বৎসরের ন্যায় সায়হাম গ্রুপের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় সাড়ে ৪ হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং ৩ শতাধিক ব্যক্তিকে অপারেশনের জন্য বাচাই করা হয়।

নোয়াপাড়া সৈয়দ সঈদউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত চক্ষু শিবিরে সায়হাম গ্রুপের উপপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ হাসান ফরিদের সভাপতিত্বে চক্ষু শিবিরের প্রধান অথিতি হিসাবে উদ্বোধন করেন সায়হাম ট্রেক্সটাইল মিলের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ শামীম আনোয়ার, সায়হাম গ্রুপের মহা ব্যবস্থাপক প্রকৌশলী রেজাউলক হক, সায়হাম গ্রুপের এডমিন এরশাদ চৌধুরী, মৌলভীবাজার অন্ধ কল্যাণ সমিতির ডাঃ আব্দুল মান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল, সৈয়দ মোঃ জাবেদ, বিশিষ্ট সমাজ সেবক হাজী অলি উল্লাহ, হামিদুর রহমান হামদু, গোলাপ খান, সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইটাখোলা সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আমির হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, হারুন অর রশিদ, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, সমাজ সেবক এখলাছুর রহমান, সায়হাম গ্রুপের কর্মকর্তা মোস্তফা কামাল বাবুল, মীর্জা ইকরাম প্রমুখ।

সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান জানান, ১৯৮৭ সাল থেকে সায়হাম গ্রুপ ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার সহযোগিতায় হাজার হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন করে যাচ্ছে। সায়হাম গ্রুপ এলাকার বেকার সমস্যার সমাধানে পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সেবা, বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ নানাবিধ কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে।

Masum / Masum

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত