ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরের সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-২-২০২৬ রাত ১০:৫৮
শরীয়তপুরের সখিপুরে ওয়ার্ড বিএনপির সভাপতির ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ধর্নাঢ্য ব্যক্তির বিরুদ্ধে। জমি দখল করেই তিনি খ্যান্ত হয়নি। সেই জমি দখলে নিয়ে স্থাপনা নির্মানের কাজও অব্যাহত রাখা হয়েছে। সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।  
 
সখিপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম মুন্সী অভিযোগ করে বলেন, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা চর সখিপুর মৌজায় আসলাম মুন্সী, আক্তার মুন্সী, আফসার মুন্সী ও আফজাল মুন্সীদের পৈত্রিক সম্পত্তির ৪০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন তাদের চাচাতো ভাই শিল্পপতি শাহজাহান মুন্সী।
 
ভুক্তভোগীরা আরও জানায়, শাহজাহান মুন্সী একজন শিল্পপতি ও প্রভাবশালী ব্যক্তি। প্রভাব ও অর্থের বিনিময়ে সকল মহল নিয়ন্ত্রণ করে সে। আমাদের জমি দখলের ক্ষেত্রেও তাই করেছেন শাহজাহান মুন্সী। বাধা দিতে গেলে শাহজাহান মুন্সীর ভাতিজা সুমন মুন্সী তার নিয়ন্ত্রিত লোকজন নিয়ে প্রভাব বিস্তার করে। বিষয়টি সখিপুর থানা পুলিশে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে কোন সুরাহা না করে চলে যায় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
 
এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে শাহজাহান মুন্সির ভাতিজা সুমন মুন্সি বলেন, ওয়ারিশদের কাছ থেকে ৫৬ শতাংশ জমি ক্রয় করেছি। সেই জমির ২০ শতাংশের মধ্যে জব্বার পল্লী গণকবরস্থান নির্মাণ কাজ শুরু করেছি। এর বাহিরেও আমাদের ক্রয়কৃত ৩৬ শতাংশ জমি রয়েছে। জমি দখল নয় বরং ক্রয়কৃত জমি একটি অংশে কাজ চলছে। ঈদের পরে স্থানীয় মুরব্বীদের সহায়তা নিয় অবশিষ্ট ৩৬ শতাংশ জমি বুঝে নিব। আজ যারা অভিযোগ করেছেন তাদের জমি পাশেই রয়েছে। তারা এলাকায় একটা গণকবরস্থান চায় না। তাই বিভিন্ন উপায়ে কাজ বন্ধের পায়তারা করছে।
 
এবিষয়ে সখিপুর থানার উপ-পরিদর্শক মজিবর বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। উভয় পক্ষকে স্থানীয় ভাবে শান্তি রক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা