ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বেতনে না পোষালে সরকারি কর্মকর্তা কর্মচারী চাকুরী ছেড়ে চলে যেতে  বললেন শৈলকুপায় মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান 


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ২৮-২-২০২৬ রাত ১১:১১

নিজ এলাকার গণমানুষের ব্যাপক সংবর্ধনায় সিক্ত হলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান। 

২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় করেন। সরকারী কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন-সরকার যে বেতন দেয় সে বেতনে আপনাদের চলতে হবে। সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন। নতুন করে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবে সরকার। কোনো রকম দুর্নীতি, স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। তিনি আরো বলেন -কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডার বাজির স্থান নেই।  তিনি বলেন আমার দলের কোনো নেতাকর্মী বা আমার কাছের কেউও   যদি অন্যায়ভাবে কোনো অনিয়ম করতে চাই, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কোনো অন্যায় করে তাকে ছুড়ে ফেলতে আমার এক সেকেন্ড সময় লাগবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিপুল ভোটে জয়লাভ  করে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই নবগঠিত সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।  শপথ গ্রহণ করার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবিদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। তাকে নিজ এলাকায় স্বাগত জানাতে স্ব স্ব উদ্যোগে অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়। শৈলকুপা কলেজ মাঠে গণসংবর্ধনায় দুই শতাধিক প্রতিষ্ঠান ফুল ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানায়।

উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এর সঞ্চালনায় গণসংবর্ধনায় হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Ahad Hossain / Ahad Hossain

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত