সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির অফিসের দুর্বৃত্তদের আগুন
সাতক্ষীরা জেলার তালা উপজেলা দুই নম্বর নাগরকাটা ইউনিয়ন বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র ভষ্মীভূত হয়েছে।শনিবার দিবাগত রাত ১:০০ টার সময় পার্শ্ববর্তী লোকজন দেখতে পায় বিএনপির অফিসে আগুন জ্বলতেছে । এ ঘটনায় দ্রুত তারা নিকটবর্তী লোকজন জড়ো করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে । ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তালা সার্কেল ও পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করিয়াছেন । পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এই প্রতিবেদককে জানান আমরা অভিযোগ পেলে মামলা গ্রহণ করিয়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিব । নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এই প্রতিবেদককে জানান, নগরঘাটায় ইউনিয়ন বিএনপির কোন অফিস নেই ওটা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আক্তারুল মোড়লের নিজস্ব অফিস। আমিও আপনার মত শুনেছি বিস্তারিত কিছু জানিনা। তিনি আরো বলেন নগরঘাটা ইউনিয়ন বিএনপি'র অফিস আমি এবং সভাপতি মিলে করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি ।
Ahad Hossain / Ahad Hossain
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা