ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে দুদকের সমন মামলা-মাথায় নিয়ে  টিটিসিতে ফিরলেন বিতর্কিত অধ্যক্ষ


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২৬ রাত ১১:৩৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন এবং আদালতে মামলা চলমান থাকার পরও আবার কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যোগ দিয়েছেন অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম। তাঁর বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। গত বছরের ৩ সেপ্টেম্বর তাঁকে ঠাকুরগাঁও টিটিসিতে প্রধান প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছিল। ছয় মাস না যেতেই তিনি ফের কুড়িগ্রামে ফিরেছেন। দুদক ও আদালতে মামলা চলমান থাকার মধ্যেই গত ২৫ ফেব্রুয়ারি তিনি আবার কুড়িগ্রাম টিটিসিতে যোগ দেন। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে এই বদলি আদায় করা হয়েছে। এতে শিক্ষক, প্রশিক্ষণার্থী ও ভুক্তভোগী কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি টিটিসি প্রাঙ্গণে মানববন্ধন করেন প্রশিক্ষণার্থী, এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা দ্রুত অধ্যক্ষকে অপসারণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। একাধিক অভিযোগের পরও একই প্রতিষ্ঠানে বারবার বিতর্কিত কর্মকর্তার প্রত্যাবর্তনে প্রশ্ন উঠেছে প্রশাসনিক নজরদারি ও শুদ্ধাচারের বাস্তব প্রয়োগ নিয়ে। কুড়িগ্রাম টিটিসি কি তবে অনিয়মের বৃত্ত থেকে বেরোতে পারবে—সে প্রশ্নই এখন স্থানীয়দের মুখে মুখে।

Ahad Hossain / Ahad Hossain

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা