ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার হরিনারায়ণপুরে ড্রেনেজ সংকটে জনদুর্ভোগ, সমাধান চান এলাকাবাসী


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ৩:১১
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন হরিনারায়ণপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই বাজারটিকে অনেকেই একটি ছোট শহর হিসেবে উল্লেখ করেন। এখানে শত বছরের পুরোনো একটি হাই স্কুল, একটি গার্লস স্কুল, ছেলে ও মেয়েদের জন্য আলাদা দুটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মহিলা কলেজ রয়েছে। পাশাপাশি এটি একটি পুরোনো ও গুরুত্বপূর্ণ বাজার হিসেবেও পরিচিত।

তবে এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও জনবসতি থাকা সত্ত্বেও এলাকাটিতে নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টি হলেই বাজারের রাস্তা ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। অনেক সময় বাসা-বাড়ির জমে থাকা পানি বের করারও কোনো ব্যবস্থা থাকে না।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে ভরে যায় এবং নোংরা পানি জমে থাকার কারণে পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

এলাকাবাসীর দাবি, দ্রুত হরিনারায়ণপুর বাজার এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত