ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ড্যাফোডিল পলিটেকনিকে মেধার স্বীকৃতি: ২৪ শিক্ষার্থীর হাতে ফ্রি ল্যাপটপ বিতরণ


মোহাম্মদ মনির photo মোহাম্মদ মনির
প্রকাশিত: ১৩-৩-২০২৬ সকাল ৫:৩

ড্যাফোডিল পলিটেকনিকের প্রতিজন শিক্ষার্থীর ল্যাপটপ সুবিধার আওতায় ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত ল্যাপটপ প্রদান অনুষ্ঠানের এর মাধ্যমে পরিশ্রম ও মেধার স্বীকৃতিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ফ্রি ল্যাপটপ। প্রযুক্তি-সমৃদ্ধ শিক্ষার মাধ্যমে গড়ে উঠছে আগামী দিনের দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। গতকাল  রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন চেয়ারম্যান কারিগরি শিক্ষা বোর্ড।  বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মুহাম্মদ নুরুজ্জামান প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যাভোডিল গ্রুপ। রথীন্দ্রনাথ দাস নির্বাহী পরিচালক ড্যাফোডিল গ্রুপ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম জহিরুল ইসলাম ফরহাদ প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। ড্যাফোডিল পলিটেকনিকের বিভিন্ন ডিপার্টমেন্টের ২৪ জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। বর্তমান ডিজিটাল বিশ্বে কম্পিউটার লিটারেসি শিক্ষাজীবনের একটি অপরিহার্য দক্ষতা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রজেক্টভিত্তিক শিক্ষা, অনলাইন রিসার্চ, প্র্যাকটিক্যাল কাজ এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন একাডেমিক কার্যক্রমে একটি ব্যক্তিগত ল্যাপটপ শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তোলে। এই বাস্তবতাকে সামনে রেখে ড্যাফোডিল পলিটেকনিক ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে ল্যাপটপ বিতরণ আয়োজন করে আসছে। প্রতিষ্ঠানের প্রতি জন শিক্ষার্থীর ল্যাপটপ সুবিধার আওতায় শিক্ষার্থীরা তাদের একাডেমিক পারফরম্যান্স ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে ৪র্থ সেমিস্টারে ল্যাপটপ অর্জনের সুযোগ পায়, যা তাদের প্রযুক্তিনির্ভর দক্ষতা ও সৃজনশীলতাকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নতুন ল্যাপটপ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। অভি্ভাবকগণ এই উদ্যোগকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। প্রযুক্তির সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটিয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে চালু থাকা এই ল্যাপটপ বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার পথে আরও একধাপ এগিয়ে নিচ্ছে।

Ahad Hossain / Ahad Hossain

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত