ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়িয়ায় সাবেক মেয়রের উদ্যোগে এবারও বিনাখরচে ওমরাহর সুযোগ পেলেন দুই ইমাম


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৩-২০২৬ সকাল ৫:৩৪
লটারিতে ওমরাহর সুযোগ পেলেন দুই ইমাম পাত্র থেকে ভাগ্য নির্ধারণী টিকিট তোলা হচ্ছে। এভাবে দুজনকে নির্ধারণ করা হয়েছে ওমরাহর জন্য বাড়ির উঠানজুড়ে ইমাম ও মুয়াজ্জিনদের মিলনমেলা। সেখানে একটি বিশেষ পাত্রে রাখা আছে টিকিট। এ বিশেষ টিকিটগুলো থেকে ভাগ্য নির্ধারণ হবে দুই ইমাম ও মুয়াজ্জিনের। বিনা টাকায় তারা পাবেন ওমরাহর সুযোগ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর শরীয়তপুরের নড়িয়ার লোনসিং গ্রামে এ আয়োজন করেন  নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ীর পরিবার। গত ৪ বছর ধরে প্রতি রমজানে এ আয়োজন করা হয়।
 
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে শহীদুল ইসলাম বাবু রাড়ীর পরিবারের পক্ষ থেকে নড়িয়া পৌরসভার ৭০টি মসজিদের ১২০ জন ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয় ঐতিহ্যবাহী পোশাক "আবা" ও
পাগড়িসহ নানা উপহার। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে লোনসিং এলাকায় উপস্থিত হওয়া ইমাম ও মুয়াজ্জিনদের উপহার দেওয়া শেষে তাদের মধ্যে লটারির আয়োজন করা হয়। এরপর সেখান থেকে দুজনকে নির্ধারণ করে ওমরাহর সুযোগ করে দেওয়া হয়। সামান্য বেতনে যেখানে ইমাম-মুয়াজ্জিনদের পরিবার-পরিজন নিয়ে সাধারণ জীবনযাপন করেন। সেখানে ওমরাহ করা যেন তাদের জন্য দুঃসাধ্য ব্যাপার। তাদের জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে বাবু রাড়ী।  এ বছর ভাগ্য নির্ধারণে ওমরাহ করার সুযোগ পেয়েছেন নড়িয়া সরকারী কলেজ জামে মসজিদ ইমাম মাওলানা আব্দুর রহিম ও সারেং পাড়া জামে মসজিদ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ। বিনামূল্যে ওমরাহ করার এমন সুযোগ পেয়ে খুশি এই দুই ইমাম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
মাওলানা আব্দুর রহিম বলেন, এ বছর যখন লটারির কথা শুনেছি, তখন আল্লাহর কাছে দোয়া করেছি। আজ আমার সেই ইচ্ছে আল্লাহ কবুল করেছেন। আমাদের ওমরাহ করার স্বপ্ন যে ব্যক্তির মাধ্যমে কবুল করা হয়েছে, তার জন্য দিল থেকে দোয়া করি।
 
হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ বলেন, বাবু রাড়ীর মাধ্যমে ওমরাহ করার সুযোগ পেয়েছি। 
আল্লাহর কাছে তার জন্য দোয়া করি।
 
এ ব্যাপারে নড়িয়া পৌরসভার সাবেক মেয়ের শহীদুল ইসলাম বাবু রাড়ী বলেন, আত্মতৃপ্তি থেকে এই আয়োজনটি করা হয়। এ বছরও দুজন ইমামকে ওমহরার জন্য পাঠানো হবে। আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Ahad Hossain / Ahad Hossain

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা