ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চিৎকার করলে গুলি করার হুমকি, লোহাগড়ায় পুলিশের খাঁচায় যুবক


মো: মান্নু মিয়া,  লোহাগড়া  photo মো: মান্নু মিয়া, লোহাগড়া
প্রকাশিত: ১৮-৩-২০২৬ রাত ৯:৫৭
নড়াইলের লোহাগড়া উপজেলায় গরু চুরির অভিযোগে মো. রফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার কোনো পদ-পদবি নেই বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বসুপটি গ্রামের গোপাল দত্তের গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা চালায় একটি চোরচক্র। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চোরেরা তাদের গুলি করার হুমকি দেয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী একত্রিত হয়ে চোরদের ধাওয়া করে। তবে চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে একটি গরু উদ্ধার করা হয়।
ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ফুটেজে দেখা যায়, কয়েকজন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে নিয়ে গরু নিয়ে পালিয়ে যাচ্ছে এবং বাধা দিলে গুলি করার হুমকি দিচ্ছে।
এ ঘটনার সূত্র ধরে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারুলিয়া গ্রাম থেকে রফিকুল ইসলামকে আটক করে পুলিশ।
ওসি মো. আব্দুর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চুরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত