ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মাদারীপুরে সৌদি প্রবাসীর উপরে অতর্কিত হামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১২-২০২৩ বিকাল ৭:৪১

মাদারীপুরে কাদের আকন নামের এক সৌদি প্রবাসীর উপর অতর্কিত হামলা, মারধর আহত করে টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। গতকাল শহরের ভুইঁয় এলাকা হয়ে পুরাতন বাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাসিন্দা সৌদি প্রবাসী কাদের আকন শহরের ভুইয়া বাড়ির সামনের সড়ক হয়ে রিকশা যোগে পুরাতন বাজার আসার সময় পূর্ব থেকে ওত পেতে থাকা দূর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় তার কাছে থাকা ১০ লক্ষ টাকা নিয়ে যায়। ভুক্তভোগীর চিতকার শুনে স্থানীয় লোকজন আগাইয়া আসলে দূর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

হামলায় আহত ভুক্তভোগী কাদের আকন বলেন, আমি ছেলেকে বিদেশ পাঠাবো বলে ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে যাওয়ার সময়, ভূইয়া বাড়ির সামনে সড়কে আমার উপরে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে মারধর করে, এবং আমার কাছে থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওদের মধ্যে দুইজনকে আমি চিনতে পেরেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই ও আমার টাকা ফেরত চাই। 

এ বিষয়ে ইউপি সদস্য আমির ও স্থানীয় শাখাওয়াত হোসেন বলেন, দুষ্কৃতিকারী কাদের আকনের উপরে হামলা করে তাকে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এবং কাদের আকনের সাথে থাকা টাকা নিয়ে গেছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হোক। আমরা এলাকাবাসী এর ঘটনার সঠিক বিচার চাই। 

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এইস এম সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে