ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জনাকীর্ন সংবাদ সম্মেলনে অভিযোগ মোড়েলগঞ্জে বিএনপি নেতা কর্মীদের নামে হয়রানি মূলক মামলা


স্টাফ রিপোর্টার photo স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৯-৩-২০২৬ বিকাল ৭:২৩

বাগেরহাটের মোরেলগঞ্জে তেলিগাতী ইউনিয়নে জামায়াতের ছত্র-ছায়ায় ফ্যাসিষ্ট দোষররা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে ইউনিয়ন  বিএনপি ও ছাত্রদলের  নেতা কর্মীদের নামে একটি হয়রানী মূলক মামলা দায়ের করেছে। এমন অভিযোগ এনে মোরেলগঞ্জ প্রেস ক্লাবে জনার্কীর্ন সংবাদ সম্মেলন করেছেন তেলিগাতী ইউনিয়ন বিএনপি অর্ধ শতাধিক নেতা কর্মীরা।


 রবিবার বেলা ১২ টায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবে তেলিগাতী ইউনিয়নের বিএনপির  ৯ টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মীরা উপস্থি হয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। এ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির মাধারণ সম্পাদক খান বদিউজ্জামান, তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের পরে তেলিগাতী ইউনিয়নে জামায়াত ইসলামী নেতা কর্মীদের কাঁধে ভর করে তাদের ছত্র ছায়ায় এলাকার আত্ম গোপনকারী ফ্যাসিষ্ট আওয়ামী দোষররা প্রকাশ্যে বেড়িয়ে এসেছে। নতুন করে এলাকায় বিশৃখলা সৃষ্টি করছে। বিগত আওয়ামীলীগের আমলে এলকার চিহ্নিত অপরাধী একাধিক মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তেলিগাতী বাজারে চায়ের দোকানে হামলা করে দোকান বন্ধ করে দিয়েছে। আত্মগোপনকারী অপরাধীদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে বাধা হয়ে পড়ছেন জামায়াতের নেতা কর্মীরা। তারা বিভিন্ন সময় তাদের দলের কর্মী বলে দাবি করছেন।
সম্প্রতি ২৪ মার্চ চোমরা গ্রামের কালুর হাট মাজার দরবার শরীফে ওরস উপলক্ষে সেখানে কোন হামলা ও মারপিঠের ঘটনা ঘটেনি অথছ স্থানীয় কথিপয় জামায়াতের ছত্রছায়ায় থাকা আওয়ামী দোষর শ্রমিকলীগ নেতা মাসুদ শেখ বাদী হয়ে ইউনিয়ন বিএনপির সেক্রেটারীর ছেলে শুভ খান, বিএনপি কর্মী মহিবুল্লাহ খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন শেখ সহ ৪ জনের বিরুদ্ধে একটি হয়রানি মূলক মামলা দায়ের করেছেন। যেটি আদৌ সত্য নয়। ঐ মাজারের খাদেম মতিউর শেখ বলেন ওরস উৎসব উপলক্ষে তার মাজারে কোন মারপিঠের ঘটনা ঘটেনি। মামলাটি ষরযন্ত্র মূলক।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা বিষয়টি উর্দ্ধতন প্রশাসনের নিকট সুষ্ঠ্য তদন্ত পূর্বক হয়রানি মূলক মামলাটি প্রত্যাহারের দাবী জানান। সংবাদ সম্মেলনে এ সময় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন বিগত আওয়ামীলীগ ফ্যাসিষ্ট সরকারের আমলে সাধারণ মানুষ কোন ন্যায় বিচার পায়নি তাদের অত্যাচার নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা তাদের বাড়িঘর স্ত্রী সন্তান ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। অথছ ১৭ বছর পরে এসেও ফ্যাসিষ্টরা কারোকাধে ভর করে ছত্র-ছায় থেকে নতুন করে এলাকায় জামেলা সৃষ্টি করে বিএনপি নেতা কর্মীদের নামে হয়রানি মূলক মামলা দায়ের করবে। সেটি কোন ভাবেই কাম্য নয়।  তিনি প্রশাসনের প্রতি মামলাটি সঠিক তদন্ত পূর্বক বিচারের দাবী জানান। কোন নিরাপরাধি ব্যাক্তি এ মামলায় যেন হয়রানির স্বীকার না হয়।

Ahad Hossain / Ahad Hossain

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত