মানিকগঞ্জে ১৩ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
মানিকগঞ্জ সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত (১ এপ্রিল) আনুমানিক ভোর ৪টা ৫০ মিনিটে সদর থানা এলাকার মানরা এলাকার পুরাতন ব্রিজের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শামীম আল মামুন, এএসআই খোরশেদ আলম, কনস্টেবল সেলিম রেজা ও কনস্টেবল শাকিল আহমেদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বিল্লাল হোসেন (৩০) ও জাহিদ হাসান (২৪)। তারা উভয়েই কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা।
পুলিশ আরও জানান, বিল্লাল হোসেনের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় ৭ কেজি গাঁজা এবং জাহিদ হাসানের কাছ থেকে আরেকটি বস্তায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ১৩ কেজি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০১, তারিখ ১ এপ্রিল ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
Rp / Rp
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
Link Copied