ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জের শিবালয়ে গোপন চোরাপথে পেট্রোল বেচাকেনা,  অভিযানে আটক ২ 


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-৪-২০২৬ দুপুর ১০:১৭
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি ফিলিং স্টেশনের নামে আনা প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকার অভিযান চালিয়ে রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) এবং ডিজেল ডিলার মামুন প্রধানকে (৪২) আটক করে থানায় সোপর্দ করেন। 
 
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মানিকগঞ্জ জেলা কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে অভিযান চালান। এ সময় পেট্রোল পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
জানা গেছে, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) জেলা সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খানের মালিকানাধীন রুমী ফিলিং স্টেশনের নামে বুধবার রাতে ফতুল্লার মেঘনা ডিপো থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং ৯ হাজার লিটার ডিজেল আনা হয়। তবে পেট্রোল স্টেশনে না নামিয়ে তা অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, পেট্রোলবাহী লরি (ঢাকা মেট্রো-চ ৪১-০০৩৫) থেকে জ্বালানি টেপড়াস্থ উপজেলা নির্বাহী অফিসের দক্ষিণ পাশে অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার মামুন এন্টারপ্রাইজের দোকানে খালাস করা হয়।
পরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পান ইউএনও মনিষা রানী কর্মকার এবং সংশ্লিষ্টদের আটক করেন।
ইউএনও জানান, জব্দকৃত পেট্রোল নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি পেট্রোলবাহী লরিটি জব্দের প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন