ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার -- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম 


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১১-৪-২০২৬ রাত ৯:১৬
'রাজশাহীর সিল্ক (রেশম) উন্নত ও সম্প্রসারণ করতে কাজ করছে সরকার। রেশম সুতা তৈরিতে উন্নত বিশ্বের প্রযুক্তি, গবেষণা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাতে এ বছর রেশম সংশ্লিষ্ট  গবেষণার জন্য ৯ লক্ষের পরিবর্তে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এদেশের প্রায় সাড়ে ১১ হাজার বসনীদের (রেশম চাষী) 'কৃষক কার্ডের আওতায় আনার কাজ চলছে।' 
 
শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আয়োজনে 'রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ' বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি এসব কথা বলেন। এর আগে সকালে 'রাজশাহীর রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, রেশম বোর্ডের কারখানা পরিদর্শন করেন তিনি।  
 
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন,' রেশম চাষীদের সংখ্যা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি নেয়া হচ্ছে। এর ফলে সরকারের অন্যতম প্রতিশ্রুতি কর্মসংস্থান বাড়াতে সাহায্য হবে। রেশম শিল্পকে বিশ্ব প্রতিযোগিতায় টিকতে ও আমদানী নির্ভরতা কমাতে চীন, জাপানের মতো আমাদেরকেও গুটি থেকে পনেরশ' মিটারের আশেপাশে সুতা বানাতে সক্ষম হতে হবে। তাই আপনাদের সুপারিশগুলো আমাদের কাছে দিবেন, বিবেচনা করে সেমতে উদ্যোগ নিবো।'
 
সভাতে বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমি বলেন, সরকারের প্রতিশ্রুত 'এক গ্রাম, এক পণ্য নিয়ে কাজ করতে হবে তা এখানে রেশম শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। তা বাস্তবায়নে সরকার নীতিগত সহায়তা করবে। 
 
মতবিনিময় পর্বে সপুরা সিল্কের পরিচালক সাজ্জাদ আলী সুতার মান বৃদ্ধি করতে এবং প্রাচীন পদ্ধতিতে রেশম চাষে তা এগুবে না বলে মত দেন। এজন্য বেসরকারি উদ্যোক্তাদের এ শিল্পে যুক্ত করে কাজ করতে হবে বলে জানান। 
 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ,
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ  নাঈমুল হাছান,বিভিন্ন রেশম চাষী ও ব্যবসায়ীবৃন্দ, রেশম বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। 

Ahad Hossain / Ahad Hossain

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত