ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ১২:১
বন্ধ থাকা শিল্প পুনরায় চালু করা সরকারের নির্বাচনী ইশতেহারের একটি। এলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে বন্ধ টেক্সটাইল ও পাটকল চালুর উদ্যোগ নিয়ে দ্রুততার সাথে কাজ করছে।
 
আজ রবিবার দিনাজপুর এবং নীলফামারীতে টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম,এমপি বলেন, ' মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের বন্ধ থাকা জুট ও টেক্সটাইল মিলগুলো পুনরায় চালু করার উদ্যোগে আমরা এসেছি। নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্র করা হয়েছে আর ভালো বিনিয়োগকারীও পাওয়া যাচ্ছে। আমরা আশা করছি, দুই থেকে ৩ মাসের মধ্যেই মিলটি পুণরায় চালু হবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে। দিনাজপুরের টেক্সটাইল মিলও খুব দ্রুতই আবার চালু করা হবে। 
 
সোনালি আঁশের ঐতিহ্য উল্লেখ করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন, ' সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে হবে, সেজন্য কাজ করতে হবে। কৃষকরা পাটের ন্যায্য মূল্য পায় এজন্য পদক্ষেপ নিচ্ছি।এছাড়া প্ল্যাস্টিকের পরিবর্তে পাটের পণ্য ব্যবহারে জনসচেতনতা তৈরি করতে উদ্যোগ নেয়া হচ্ছে।' 
 
পরিদর্শনের সময় নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব বিলকিস জাহান রিমি, মন্ত্রণালয়ের যুগ্মসচিব জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুল ইসলাম, বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশনের (বিটিএমসি) পরিচালক এইচ এম নুরুল ইসলাম ও মুখ্য পরিচালন কর্মকর্তা কাজী ফিরোজ হোসেন ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
 
পরে মন্ত্রী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে অবস্থিত হস্ত ও কুটির শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান 'ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড' পরিদর্শন করেন। 
এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তৌহিদ বিন আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত